ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুর : বক্তব্য রাখেন আর্টপেপারের সম্পাদক ও কবি মাহবুব বারী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকীর উঠোনে আর্টপেপার অবলোকন শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর, শনিবার বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা আর্টপেপার এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রাবন্ধিক শহীদ ইকবাল, কথাসাহিত্যিক আতা সরকার, গবেষক ইসরাইল খান, কবি মাসুদুল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আর্টপেপারের প্রধান সম্পাদক ফাররোখ আহমেদ, অধ্যাপক মো. হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, আর্টপেপারের প্রকাশক তারিক মেহের, সম্পাদক ও কবি মাহবুব বারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় আর্টপেপারের সম্পাদক কবি মাহবুব বারী বলেন, বাংলা ভাষা, শিল্প-সাহিত্যের বিকাশে ও মননশীল সমাজ গঠনে সাহিত্য সাময়িকীগুলো নিবিড়ভাবে অবদান রেখেছে। ১৭৫ বছর আগে এই উপমহাদেশে সাহিত্য সাময়িকী প্রকাশিত হয়। এরপর থেকেই দীর্ঘকাল ধরে বিভিন্ন সাহিত্য প্রকাশনা অব্যাহত রয়েছে। তাই সকল সাহিত্য সাময়িকী সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে ঢাকা ও জামালপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষকগণ উপস্থিত ছিলেন। পরে আর্টপেপারে প্রকাশিত কবিতা থেকে নির্বাচিত কয়েকটি কবিতা পাঠ করেন বাচিক শিল্পীরা।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

আপডেট সময় ১০:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬