ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

নারিকেলী স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হকের পদত্যাগের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

২৭ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সদরের নারিকেলী বাজার এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মো. ফজলুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নিয়োগবাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী রাকিব, তোফায়েল তপু, সোহাগ আহাম্মেদ, শিক্ষার্থী তৌহিন, দশম শ্রেণির শিক্ষার্থী মেঘলা, নবম শ্রেণির শিক্ষার্থী রায়মা ইসলাম নুপুর, নাঈমা ইসলাম রুমু প্রমুখ।

শিক্ষার্থী মেঘলা বলেন, স্যার একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি অনেক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। আমাদের স্কুলে কোনো ল্যাব নেই। স্যার বিভিন্ন নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। স্যার তার চেয়ারে বসে সিগারেট খান। এমন স্যার আমরা চাই না।

শিক্ষার্থী রায়মা ইসলাম নুপুর বলেন, আমাদের প্রতিটি পরীক্ষা ও রেজিস্ট্রেশনের সময় স্যার অতিরিক্ত ফি নেন। যেখানে বাইরের স্কুলে ২০০ টাকা নেয়। সেখানে তিনি ৭০০ থেকে ৯০০ টাকা নেন। এছাড়াও স্কুলের অনেক বরাদ্দ তিনি হজম করে ফেলেছন।

৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছোন প্রধান শিক্ষক মো. ফজলুল হক। দ্রুত তিনি পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

প্রাক্তন শিক্ষার্থী রাকিব বলেন, ৫ আগস্টের পর থেকে স্যার আর স্কুলে আসেন না। তিনি যেখানেই থাকুক আমরা তার পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের আন্দোলন থামবে না।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল হক মোবাইল ফোনে জানান, সারা দেশে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হচ্ছে। আমাকেও সেভাবে হয়রানি করা হচ্ছে। আমি কোনো দুর্নীতি অনিয়ম করি নাই। একটি পক্ষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজ করছে। দ্রুত এই বিষয়টি সমাধান হবে।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে ২৫ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

নারিকেলী স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪