ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে মাদরাসার জমি দখলমুক্ত

ইসলামপুর : আদালতের নির্দেশে মাদরাসার জমি দখলমুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার। ছবি : বাংলারচিঠিডটকম

আদালতের নির্দেশে দীর্ঘ ছয় বছর পর দখল মুক্ত হল মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা জমি। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজার প্রায় ০.৩৫ একর জমি আদালত থেকে ডিক্রিপ্রাপ্তকে বুঝিয়ে দেওয়া হয়।

২৩ জুন, মঙ্গলবার ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। একই এলাকার বাসিন্দা মামলার বাদী মো. আব্দুস ছাত্তার এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল ও তার লোকজনদের উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদকর্মী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জমির মালিকের সহোদর ভাই পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি জোর করে বেদখল করে রাখে। জমিটুকু একটি মাদরাসার নামে দান করেছি। প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জমিটি বুঝিয়ে পেয়েছি।

ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার এ প্রতিবেদককে বলেন, আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য, মালমারা মৌজার আরএস খতিয়ান নম্বর ৪৬৩ এবং আরএস দাগ নম্বর ১৬৮-এর প্রায় ০.৩৫ একর জমিতে এই উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। বসতবাড়ি নির্মাণের মাধ্যমে জমিটুকু দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। আদালতের নির্দেশে প্রশাসন অভিযান চালিয়ে জমিটুকু উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন।

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশে মাদরাসার জমি দখলমুক্ত

আপডেট সময় ১০:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬