ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ আফসানা ও আশা’র সন্ধান মিলছে না

বকশীগঞ্জ : নিখোঁজ আফসানা আক্তার ও আশা মনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একই গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই অপ্রাপ্তবয়স্ক ছাত্রী। তারা হল আফসানা আক্তার (১৩) এবং আশা মনি (১১)।

​নিখোঁজ আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে এবং আশা মনি স্থানীয় একটি নূরানি মাদরাসায় পড়ালেখা করে। তাদের বাড়ি বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে।

​ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, ১৭ জুন, বুধবার বিকালে আনুমানিক ৫টার দিকে আফসানা আক্তার ও আশা মনি বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা আর বাড়িতে ফিরে যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলছে না। ​এ ঘটনায় নিখোঁজ আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ২৩ জুন, মঙ্গলবার পর্যন্ত ওই ছাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তাদের পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। ​ভুক্তভোগী পরিবার তার মেয়েদের দ্রুত উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে। দুই ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

নিখোঁজ আফসানা ও আশা’র সন্ধান মিলছে না

আপডেট সময় ১০:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬