ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

লাগেজে যুবকের মরদেহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি মাছের প্রজেক্টের পাশে লাগেজের মধ্যে থাকা এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ পাওয়া গেছে। ২২ জুন, সোমবার রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ।

জানা গেছে, ২২ জুন রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্ট দেখতে গিয়ে লাগেজটি তার চোখে পড়ে। লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে তার সন্দেহ হয়। এ সময় পুলিশকে খবর দেওয়া হয়। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

লাগেজে যুবকের মরদেহ

আপডেট সময় ১০:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬