ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

মাদারগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

হাসপাতালে চিকিৎসাধিন সোহেল মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মিয়া। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত সোহেল মিয়াকে (১৫) সংকটজনক অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ১৫ মে মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোহেল রানাসহ কয়েকজন শিক্ষার্থী তাদের স্কুল মাঠে খড় শুকানো বন্ধ করতে বলে। এতে ওই এলাকার কৃষক শাহাদু প্রামানিক উত্তেজিত হয়। এবং তার ছেলে এলাকার বখাটে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা শাকিলকে খবর দেয়। খবর পেয়ে শাকিলসহ কয়েকজন এসে সোহেল ও খোরশেদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে খবর পেয়ে অন্যান্য ছাত্ররা এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। পরে আহত সোহেলকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

১৬ মে আহত সোহেল মিয়ার বাবা শহর আলী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

মাদারগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত

আপডেট সময় ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪