ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী

ইসলামপুর : টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে নতুন ভোট কেন্দ্র করা হলে ভোটারদের সুবিধা হবে। ছবি : বাংলারচিঠিডটকম

ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্থায়ী ও নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী।

পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে নানা বাধা ও অনীহার মুখোমুখি হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বয়স্ক, নারী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে দুর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে প্রায় ছয় কিলোমিটার পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামপুর থানা সদর সংলগ্ন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ব্লকের একটি মাত্র ভোট কেন্দ্র চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি গ্রামের ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে। যা বয়োবৃদ্ধ, নারী ও সাধারণ ভোটারদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এক দশক আগে ভোট কেন্দ্রটি ভাগ হয়ে আবারও ওয়ার্ডের শেষ সীমানায় প্রায় দুই কিলোমিটার দূরত্ব তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেঘুরিয়া গ্রামের ৩৩৮ জন ও টেংরাকুড়া, পশ্চিমপাড়া গ্রামের ৭৭৯ জন ভোটার নিয়ে আরেকটি নতুন কেন্দ্র হলে এখানে তিনটি গ্রামের ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

টেংরাকুড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাতায়াতের ব্যবস্থা উপযোগী এবং ভোটার সংখ্যা বেশি হলেও রাস্তাবিহীন খোলামেলা তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হওয়ায় ভোট দিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, দশানী নদী বেষ্টিত গাইবান্ধা ইউনিয়ন টেংরাকুড়া গ্রামটি অনেক অবহেলিত। এক সময় ভোট দিতে ছয় কিলোমিটার হেঁটে সদর সংলগ্ন যেতে হত। এখন দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে নতুন আরেক ভোট কেন্দ্রে যেতে হয়। বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য দীর্ঘ এইপথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য।

স্থানীয় তানসেন মন্ডল বলেন, ভোটকেন্দ্রটি দূরে হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে অনিহা প্রকাশ করে ভোট দিতে বিরত থাকেন। আবার অনেকেই নানান সমস্যার মুখোমুখি হন। ভোটারদের দুর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবি জানাই।

ছানোয়ার হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি, এই এলাকায় প্রায় ৮০০ জন ভোটার আছেন। অনেক নারী, বয়স্কদের ভোট দিতে কষ্ট হয়। টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নতুন ভোটকেন্দ্র স্থাপন করলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান ভূইয়া এই প্রতিবেদককে বলেন, এলাকা পরিদর্শন করেছি। জেলা কার্যালয়ে ইতিমধ্য শুনানি হয়েছে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬