ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

সরিষাবাড়ী : শ্রমিকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

দলের নাম ভাঙিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপিতে তাদের কোনো স্থান নেই বলে কড়াভাবে জানিয়েছে দিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।

২৯ আগস্ট, শনিবার বিকালে উপজেলার চাপারকোনা স্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন শ্রমিকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় শৃঙ্খলার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপিতে এই ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই। দলের সম্মান ক্ষুণ্নকারী কাউকে আমরা প্রশ্রয় দেব না।

শামীম তালুকদার আরও বলেন, আপনারা যারা ভোট দিয়ে আমাকে প্রতিনিধির দায়িত্বে পাঠিয়েছেন, আমি আপনার সেই আমানত রক্ষা করতে সর্বদাই প্রস্তুুত। তবে বিগত সরকারের মতো আমরা চোর উপাধি নিতে রাজি না। আমি জনগণের সেবক হয়ে জনগণের আস্থা ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, দেশের এই সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেভাবে দেশটি পরিচালনা করছেন আমি দৃঢ়ভাবে বলতে পারি তিনি ছাড়া অন্য কেউ দেশ পরিচালনা করলে দেশের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসত। বাংলাদেশ সারের কোনো সংকটে নেই। পর্যাপ্ত সার সরকার মজুদ রেখেছেন। তাই কৃষক ভাইদের কোনো হতাশ হবার সুযোগ নেই।

​তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করাই এখন দলের প্রতিটি নেতা-কর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিগত দিনে দলের নেতা-কর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা শ্রমিকদলের যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

আপডেট সময় ১১:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬