ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

‘অ্যাপল পেন্সিলের’ নতুন ভার্সন বাজারে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

অ্যাপলের জনপ্রিয় প্রযুক্তি পণ্য ‘অ্যাপল পেন্সিলের’ নতুন ভার্সন বাজারে এসেছে। এবারের ভার্সনের উল্লেখযোগ্য ফিচার হল লাইটনিং পোর্টের বদলে ইউএসবি-সি চার্জিং পোর্ট।

আইফোনের সর্বশেষ সংস্করণ, আইফোন ১৫’র মতো অ্যাপল পেন্সিলেও এবার ইউএসবি-সি পোর্ট যোগ করা হল।

অ্যাপলের অনলাইন স্টোরে ৭৯ ডলার দাম ধরা হয়েছে। তবে দেশ ও বাজারভেদে এই মূল্যে পরিবর্তন আসতে পারে।

মূলত অ্যাপল ডিভাইসের স্ক্রিনে লেখালেখি বা আঁকার কাজে ব্যবহার হয় এই ডিজিটাল পেন্সিল। মূলত অ্যাপলের আইপ্যাড ও আইপ্যাড এয়ারের সঙ্গে এই ডিভাইস ব্যবহার করা যায়।

যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন:

১২ দশমিক নয় ইঞ্চি আইপ্যাড প্রোর থার্ড থেকে সিক্সথ জেনারেশন
১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল

আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন

আইপ্যাড মিনির সিক্সথ জেনারেশন ও

আইপ্যাডের টেনথ জেনারেশন

এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো, এতোদিন পর্যন্ত শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেন্সিল কাজ করতো। কিন্তু নতুন অ্যাপল পেন্সিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে।

অ্যাপল জানিয়েছে, নতুন পেন্সিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। যার ফলে অ্যাইপ্যাড ও পেন্সিল একসঙ্গেই রাখা যায়।

তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেবল ব্যবহার করতে হয়।

নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।

কিছু ব্যবহারকারী বলেছেন, নতুন ডিজাইনের কারণে চার্জ দেওয়ার সময় অ্যাপল পেন্সিলের নতুন সংস্করণটি খানিকটা অদ্ভুত দেখায়।

তবে বিশ্লেষকরা বলছেন, ইউএসবি-সি পোর্টের আকারের কারণেই ডিজাইনে এই পরিবর্তন আনা হয়েছে।

যদিও ইউএসবি-সি পোর্টের অবস্থান কিছুটা পুরাতন ধরনের মনে হলেও পরবর্তীতে ব্যবহারকারীরা ঠিকই বুঝতে পারবেন, এর কারণ ইউএসবি-সি’র আকৃতি। মূল্য বিবেচনায়, আগের যেকোনো পেনসিলের চাইতে নতুন পণ্যটি সাশ্রয়ী। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেসার সেন্সিবিলিটি, এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে। যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।

দামের ক্ষেত্রেও এই ডিভাইস ব্যতিক্রমী। এর আগে এতো কম দামে কখনোই অ্যাপল পেন্সিল পাওয়া যায়নি। ফার্স্ট ও সেকেন্ড জেনারেশনের ডিভাইসগুলো যথাক্রমে ৯৯ ও ১২৯ ডলারে বিক্রি হয়েছে। ইউএসবি-সি পেন্সিলে কিছু ফিচার নেই, যেমন ওয়ারলেস পেয়ারিং ও চার্জিং, প্রেশার সেনসিটিভিটি ও ডাবল ট্যাপ অ্যাকশন। তবে এগুলোর কোনোটাই অত গুরুত্বপূর্ণ কিছু নয়। আঁকা ও লেখার জন্য প্রয়োজনীয় সব ফিচারই থাকছে নতুন মডেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

‘অ্যাপল পেন্সিলের’ নতুন ভার্সন বাজারে

আপডেট সময় ০৫:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩