ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে

সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

সরিষাবাড়ী : বীমা দাবির চেক হস্তান্তর করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিউলী বেগম ও লিটন মিয়া নামে গ্রাহকের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবির চেক হস্তান্তর করেছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

৬ জুলাই, সোমবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মৃত দুই গ্রাহকের মনোনীত নমিনির হাতে ৮০ হাজার ও দুই লাখ ৯০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির এই চেক হস্তান্তর করেন।

সরিষাবাড়ী উপজেলার আরামনগর শাখার ইনচার্জ মো. রিপন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ময়মনসিংহ বিভাগীয় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল, ঘাটাইল সদর জোনাল ইনচার্জ মো. শিবলু মিয়া, জামালপুর জোনাল অফিসের জুনিয়র কর্মকর্তা (ক্যাশ) মো. আল আমিন, সরিষাবাড়ী আরামনগর শাখা অফিসের জুনিয়র কর্মকর্তা (ক্যাশ) মো. রাকিব হাসান প্রমুখ।

এ সময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল বলেন, গ্রাহকের বিপদের সময় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সর্বদাই তাদের পাশে থাকেন। বীমা শুধু একটি পলিসি নয়। এটি বিপদের সময়ে পরিবারের সবচেয়ে বড় ভরসা। গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেন। তখন তিনি একটি বিশ্বাসের উপর বিনিয়োগ করেন। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার রেকর্ড সময়ের মধ্যে বেস্ট ইসলামী লাইফ এই দাবি পরিশোধ করছে। গ্রাহকের মৃত্যুর পর এই অর্থ শোকসন্তপ্ত পরিবারটির ভবিষ্যৎ পথচলাকে কিছুটা হলেও সহায়ক হবে।

চেক হাতে পেয়ে মৃত শিউলি বেগমের স্বামী কান্না জড়িত কন্ঠে বলেন, কোম্পানি তাদের কথা রেখেছেন। স্ত্রী কষ্ট করে একটা বীমা করেছিলেন। কয়েকটি পলিসি দেওয়ার পর তিনি মারা যান। কোন রকম হয়রানি ছাড়াই দ্রুত টাকা বুঝিয়ে দিয়েছে। তা আমাদের বেঁচে থাকার নতুন সাহস জোগাবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা

সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

আপডেট সময় ১০:২২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬