ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সায়েন্স বান্ডেল কোর্সের যাত্রা শুরু

সরিষাবাড়ী : সায়েন্স বান্ডেল কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিজ্ঞান শিক্ষার আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানকে আরও সহজ ও আনন্দদায়ক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশেষায়িত শিক্ষাক্রম ‘সায়েন্স বান্ডেল কোর্স’।

৫ জুন, শুক্রবার বিকালে সরিষাবাড়ী পৌরসভা সংলগ্ন সায়েন্স হাব ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা মাহিলা কলেজর সাবেক উপাধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল বারী। এছাড়াও বিশেষ অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।

উদ্বোধনী বক্তব্যে কোর্সের ইন্সট্রাক্টর ফরিদ সরকার বলেন, সায়েন্স বান্ডেল কোর্সটি প্রচলিত মুখস্থবিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার উপর জোর দেবে। এই কোর্সের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে: সমন্বিত সিলেবাস, যেখানে গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানকে সম্পূর্ণ নতুন ও সহজ পদ্ধতিতে উপস্থাপনা। জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলো ভিজ্যুয়াল ও অ্যানিমেশনের মাধ্যমে সহজে বুঝিয়ে দেওয়া।

কোর্সের অপর ইন্সট্রাক্টর কানন আহমেদ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের হাতেকলমে ঘরে বসেই ছোট ছোট বৈজ্ঞানিক পরীক্ষা করার বিশেষ গাইডলাইন থাকবে। যেকোনো সময় যেকোনো প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের শিক্ষার্থীদের প্রস্তুত করার দক্ষতা অর্জনের কৌশল শেখানোর ব্যবস্থা থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা মাহিলা কলেজর সাবেক উপাধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল বারী বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে পুঁথিগতবিদ্যার পাশাপাশি নৈতিকশিক্ষায় শিক্ষিত হতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই। সায়েন্স বান্ডেল কোর্সটি শিক্ষার্থীদের মনের ভেতরের বিজ্ঞানের ভয় দূর করে অনুসন্ধিৎসু মন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে অন্যান্যের মধ্যে এডুকেশন সুইস এর পরিচালক আল মামুন সিফাত, আরামনগর কামিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মমিনুল ইসলাম কিসমতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অবিভাবকেরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সায়েন্স বান্ডেল কোর্সের যাত্রা শুরু

আপডেট সময় ১০:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬