ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মাদারগঞ্জ : জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

৬ জুলাই, সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় চত্বরে একটি নিম ও পেয়ারা গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পল্লী উন্নয়ন কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার  আতিকুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সুফলভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর এবং ফুলেরা বেগম।

মাদারগঞ্জ : জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ করেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও বিআরডিবির কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিআরডিবির সুফলভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ক্ষুদ্র ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় ১০:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬