ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। ২৯ জুলাই, বুধবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, অনেককে সাথে নিয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করি। সেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করি। সেই এলাকার শান্তি নিশ্চিত করি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করি। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করি। একই সাথে মাদকের বিরুদ্ধে আমরা যার যার এলাকায় গণআন্দোলন গড়ে তুলি। আমরা সেই এলাকাগুলোতে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি। জনসচেতনতা গড়ে তুলি। আমার বিশ্বাস এই কাজগুলো যদি আমরা সম্মিলিতভাবে নিজেদের ত্যাগের বিনিময়ে করতে পারি এই জামালপুরের মানুষ আজীবন বিএনপি’র সাথে থাকবে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি আজকে এনসিপি’র মশাল মিছিল দেওয়া হয়েছে। যদি তারা শান্তিপূর্ণ মিছিল না করে মশাল মিছিলের নামে যদি কোন প্রকার উস্কানি করার চেষ্টা করা হয় এইটা জামালপুরের মানুষ মেনে নিবে না।এনসিপিকে আমি সুপরামর্শ দিতে চাই। যেখানে প্রোগ্রাম করবেন নাসির উদ্দিন পাটোয়ারীকে রেখে প্রোগ্রাম করবেন। বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। কিন্তু যদি নাসির উদ্দিন পাটোয়ারীকে নিয়ে উস্কানি বক্তব্যের মধ্যদিয়ে এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন সেইটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না।

তিনি বলেন, জামালপুরের বিএনপি’র নেতাকর্মীরা সকল অন্যায় অপকর্ম থেকে দূরে থেকে আগামীদিনে জামালপুরের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে পথ চলবে। সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দলের মধ্যে আমরা অনেক প্রার্থীর সংখ্যা দেখছি। দলের একজন নেতা বা কর্মী প্রার্থী হওয়ার স্বপ্ন দেখবে এটা অন্যায় বলে আমরা মনে করি না। সকলের প্রার্থী হওয়ার সুযোগ আছে। হয়তো স্বপ্ন থাকতে পারে, আশা থাকতে পারে।

মামুন বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, ২৪ এর সেই ছাত্র গণআন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার স্বার্থে আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের লালিতা স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পথ চলি। সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং উদার্থ আহ্বান জানাই।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল ওয়াদুদ। আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬