ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

জামালপুর : এনসিপির মশাল মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল
মো. আলমগীর।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে নেতাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল করেছে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। ২৯ জুলাই, বুধবার রাতে শহরের পাঁচ রাস্তা থেকে এক মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

এনসিপি জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব শক্তির সংগঠক আবিদ সৌরভ, জাতীয় ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ, সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সরিষাবাড়ী এনসিপির ইঞ্জিনিয়ার রাকিব হোসাইন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির সদর উপজেলা শাখার যুগ্মসমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনি।

প্রতিবাদ সমাবেশে এনসিপি জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক আবু সাঈদ শামীম বলেন, আপনারা জানেন আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে কোন মারামারি, গন্ডগোল, হানাহানি এগুলো থাকবে না, বৈষম্য থাকবে না। গণতান্ত্রিক অধিকার থাকবে। সকলেই শান্তিপূর্ণভাবে যে যার জায়গা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কিছু কুচক্রীমহল কিছু সন্ত্রাসীদের উস্কানিতে বাংলাদেশ আবারও অশান্ত হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, গতকালকে হবিগঞ্জে যে হামলাটি হয়েছে সেইটি খুবই দুঃখজনক এবং নেক্কারজনক ঘটনা। একটি গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সংবিধান থেকে দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এনসিপির নেতা-কর্মীরা সভায় তাদের বক্তব্যে হয়ত কিছু বলেছে যা তাদের পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার কারণে যেভাবে হামলা করেছে হয়ত আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। সেই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জামালপুরবাসীর পক্ষ থেকে। সেই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে এনসিপি জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল

আপডেট সময় ১১:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬