ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ : পোড়ানো হয় রিংজাল ও কারেন্ট জাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ২৯ জুলাই, বুধবার জব্দের পর বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সেই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, ২৯ জুলাই বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি রিং জাল ও দুই হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিততে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন এই প্রতিবেদককে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৯:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬