ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু

জামালপুর : বৃক্ষমেলায় একটি স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। ৩০ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মুবাশ্বিরা হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার সবুজায়নের লক্ষ্যে সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। সরকারের এই উদ্যোগের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বর্ষাকাল যেহেতু গাছ লাগানোর উত্তম সময় তাই গাছের বেড়ে উঠার মত উপযোগী কোন জায়গা খালি না রেখে সেখানে বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। অকারণে বৃক্ষ নিধন, গাছের সাথে মানুষের সম্পর্ক তৈরি ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই ধরনের মেলা বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একটি গাছ জীবদ্দশায় যে পরিমাণ অক্সিজেন, ছায়া, ফুল, ফল, জ¦ালানী সরবরাহ ছাড়াও পরিবেশের জন্য যে অবদান রাখে সেদিক থেকে গাছটি অমূল্য সম্পদে পরিণত হয়। তাই সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

পরে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিরা। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু

আপডেট সময় ১১:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬