ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেলেন ঢেউটিন, আর্থিক সহায়তা

ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবারের মাঝে ৯০ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে।

২ আগস্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, স্থানীয় এমপির এপিএস ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেলেন ঢেউটিন, আর্থিক সহায়তা

আপডেট সময় ০৯:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩