ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই মতবিনিময় সভা করা হয়।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনাও তুলে ধরেন তিনি।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা ও মাইকিং, শোভাযাত্রা, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩