ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

শেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

অতিথিরা বিজ্ঞান মেলায় স্টল পরিদর্শন করেন।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: ‘সৌর বিদ্যুতের সম্ভাবনা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২৪ মে ডিসি উদ্যান চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এ সময় তিনি বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি এবং শিশু-কিশোর ও তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যেই এ মেলার আয়োজন করছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান, সিনিয়র সহকারী কমিশনার অনুপম দাস অনুপ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান, সানাউল মোর্শেদ, সালাউদ্দিন বিশ্বাস, এস এম আল-আমীন, জিন্নাত শহীদ পিংকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা স্টলগুলো পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল অংশগ্রহণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় ১০:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩