ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : শেরপুরে চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

শেরপুরে বিএনপিনেতা চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা হয়েছে। ২৪ মে বিকালে শেরপুরের সি আর আমলি আদালতে হত্যার হুমকি, মানহানী ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ওই মামলা দায়ের করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান নালিশী অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা গ্রহণ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষে আদালতে ওই মামলাটি দায়ের করেন জেলা দায়রা জজ আদালতের পিপি আইনজীবী চন্দন কুমার পাল। ওইসময় জেলা বারের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানিসহ আরও বেশ কয়েকজন আইনজীবী শুনানীতে অংশগ্রহণ করেন।

মামলার বাদী আনোয়ারুল হাসান উৎপল বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি। রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর প্রকাশ্যে হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন।

এর আগে ২৩ মে বিকালে একই অভিযোগ এনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বাদী হয়ে সি আর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে প্রকাশ্যে হুমকি দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : শেরপুরে চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা

আপডেট সময় ০৯:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩