ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বটতলায় এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের আত্মহত্যা

নিহত এসএসসি পরীক্ষার্থী বুশরা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের বটতলা গ্রামে ১ মে সকালে নিজেদের ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বুশরা বরকত উল্লাহ বর্ষা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী। বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে সে।

নিহতের পরিবার ও সহপাঠী সূত্র জানায়, বুশরা মেধাবী শিক্ষার্থী ছিল। সে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রথম দিন ৩০ এপ্রিল নান্দিনা নেকজাহান গার্লস স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে সহপাঠীদের জানিয়েছিল। পরীক্ষা শেষে একসঙ্গেই বাড়িতে ফিরে তারা। পরীক্ষা খারাপ হওয়ায় ৩০ এপ্রিল থেকেই বুশরা মানসিকভাবে বিষণ্ন ছিল। ১ মে সকালে নিজ ঘরের শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বুশরা। খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বাংলারচিঠিডটকমকে বলেন, এসএসসি পরীক্ষার্থী বুশরা আত্মহত্যার ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বটতলায় এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের আত্মহত্যা

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩