ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ছাগলকে আহত করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম দুলাল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত আবুল কাশেম বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

২৭ এপ্রিল বেলা ১১টার দিকে আলীরপাড়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় থম থমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল বিকালে আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় আবু মিয়ার একটি ছাগলকে চাপা দেয়।

এনিয়ে আমিনুল ইসলামের সঙ্গে আবু মিয়া, আব্দুর রউফ এর ছেলে বাংগা মিয়া, মদ্দি মিয়ার ছেলে আকরাম হোসেন, রাশেদুল ইসলামের বাকবিতণ্ড হয় এবং শিক্ষক আমিনুল ইসলামকে অপমান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কাশেম দুলাল ও তার লোকজন প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

২৭ এপ্রিল বেলা ১১টার দিকে আব্দুর রাজ্জাক হাজীর ছেলে আবুল কাশেম দুলাল তার কাজের জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে আব্দুর রউফ এর ছেলে বাংগা মিয়া, আকরাম হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন তাঁকে বাধা প্রদান করেন।

বাধা দেওয়াকে কেন্দ্র করে আলীরপাড়া গ্রামে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুলালের মৃত্যু হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

আপডেট সময় ০৮:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩