ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে বৈশাখী মেলা শুরু

বেলুন উড়িয়ে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে পৌরসভার উদ্যোগে ১৯ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। ২৫ এপ্রিল সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র ও জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বৈশাখী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

মেলায় স্টল পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক আ.ব.ম. জাফর ইকবাল জাফু, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।

মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, টয়-ট্রেনসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জামালপুর কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও বৈশাখী মেলা উদযাপন কমিটি (মঞ্চ ব্যবস্থাপনা) এর সদস্য সচিব বিএম রাজন।

আপলোডকারীর তথ্য

একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ

জামালপুরে বৈশাখী মেলা শুরু

আপডেট সময় ০৯:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩