ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

দেওয়ানগঞ্জে ইমাম লাঞ্ছিত, আটক ১

দেওয়ানগঞ্জে ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় আটক নাদু ব্যাপারী।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে ইমাম লাঞ্ছিতের ঘটনায় ৭ এপ্রিল রাতে নাদু বেপারী (৬৮) নামে একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

জানা গেছে, দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ সরদার পাড়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি নূর মোহাম্মদ সোহাগ সাহরি খাওয়ার জন্য মসজিদের মাইকে আহ্বান করায় জাকির হোসেনসহ কয়েক জন ব্যক্তি ইমামকে অপমান ও মুসল্লিদের গালিগালাজ অপমান করে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তারের দাবিতে ৭ এপ্রিল বিকালে বিক্ষুব্ধ মুসল্লিরা তৌহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে। পরে জাকির হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে জাহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন। অভিযোগ দেওয়ার চারঘণ্টার মধ্যে নাদু ব্যাপারীকে আটক করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, উপজেলার বাহাদুরাবাদ সরদার পাড়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি নূর মোহাম্মদ সোহাগকে লাঞ্ছিত ও মুসল্লিদের গালিগালাজ অপমান করার ঘটনার অভিযোগের চারঘণ্টার মধ্য নাদু ব্যাপারীকে আটক করে ৮ এপ্রিল দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রধান আসামি জাকিরসহ বাকীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

দেওয়ানগঞ্জে ইমাম লাঞ্ছিত, আটক ১

আপডেট সময় ০৮:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩