ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, পিআইও মো. মজনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , উপকারভোগী কুলকুম আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন ধাপে বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ২১২টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এরপর আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় গত বছর বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে বকশীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩