ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহের ইজিবাইক চালক নাজমুল হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গ্রেপ্তার মাসুদকে সাংবাদিকদের সামনে হাজির করেন পিবিআই এর সদস্যরা।ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার মাসুদকে সাংবাদিকদের সামনে হাজির করে পিবিআই।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ইজিবাইক চালক নাজমুল হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুদকে (মামুন) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।১৩ মার্চ রাত ১১টায় নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। এঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার সালাহ উদ্দীন বলেন, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবরে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করি। তদন্তে হত্যার মূল আসামিকে সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। ব্যাটারি চুরি করার জন্য নাজমুলকে হত্যা করেছে মাসুদ ওরফে মামুন।

গত ১১ মার্চ সন্ধ্যা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকসহ নিখোঁজ হয় চালক নাজমুল হোসেন। পরে ১২ মার্চ সকালে বাগবাড়ী একটি পুকুর থেকে ইজিবাইকটি ও রেখিরপাড়া মরাডাংগী বিল থেকে চালক নাজমুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল হোসেন মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার আবুল হোসেনের ছেলে। এই ঘটনায় নাজমুল হোসেনের বাবা আবুল হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা করেন। ঐদিন লাশ উদ্ধারের ৬ ঘণ্টার মধ্যে আমিনুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে মেলান্দহ থানার পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহের ইজিবাইক চালক নাজমুল হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩