ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর : শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নার্সিং ইনস্টিটিউট, শেরপুর এর ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনের পদ থেকে অপসারণ দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৩ সেপ্টেম্বর, রবিবার সকালে ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন হিফজুল বারী, সাইফুল্লাহ সামিন, ফাহাদুল, অনন্ত, উবায়দুর, কৌশিক, বিশ্বজিৎ, অজিত, অপু, সাদিকুল, আদনান, মমিন, মুসা, রাজু, নিরা, রাফিয়া, রূপা, সাদিয়া, পূজা, লিজা প্রমুখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সকল শিক্ষার্থীদের উপর অবিচার, কটুক্তি, অত্যাচার, অন্যায় আচরণ, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির প্রতিবাদে আজকের এই মানববন্ধন থেকে আমরা সকল শিক্ষার্থী ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে তার পদ থেকে অপসারণ করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা আল্টিমেটাম দেন।

এ ব্যাপারে নার্সিং ইনস্টিটিউট, শেরপুর এর ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন এই প্রতিবেদককে বলেন, শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগের ভিত্তিতে মানবন্ধন করছে তার একটি অভিযোগও যদি যৌক্তিক এবং তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা মাথা পেতে নিবো।

তিনি নাম উল্লেখ করে বলেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাকটর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে গতকাল এই ইস্যুটি তৈরি করে আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিয়েছে। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি।
‎

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬