ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

বাগেরহাটা বটতলায় রূপা হস্তশিল্পে আগুন, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রূপা হস্তশিল্পে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরের বাগেরহাটা (জিয়া কলেজ মোড়) রূপা হস্তশিল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১৪ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৫ ফেব্রুয়ারি সরেজমিনে ঘুরে জানা যায়, রুপা হস্তশিল্প দোকানের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, ১৪ ফেব্রুয়ারি রাতে হঠাৎ করেই রূপা হস্তশিল্পতে আগুন দেখতে পাওয়া যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

এই বিষয়ে রূপা হস্তশিল্পের স্বত্বাধিকারী ফারজানা আক্তার বলেন, রাত আনুমানিক ১০টার সময় দোকান বন্ধ করে আমি বাসায় চলে যাই। পরে আমি জানতে পারি যে আমার হস্তশিল্পে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি বাসা থেকে দৌড়ে গিয়ে দেখি দোকানের সব মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করছে। জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানে হস্তশিল্পের কাপড়সহ বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীও ছিল। এই দোকানের আয় দিয়ে আমার সংসার চলতো। এখন আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আমি ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছি।

এই বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এডিএম মাহমুদুল হাসান, খবর পেয়ে আমার দ্রুত ঘটনাস্থলে চলে যায়। এর আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আমরা চলে আসি।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

বাগেরহাটা বটতলায় রূপা হস্তশিল্পে আগুন, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০৬:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩