ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য ইয়াছিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ছাইদুর রহমান লাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়েরকৃত ডাকাতি মামলায় জুমান তালুকদারকে ফাঁসানো হয়েছে। একটি মহলের ইশারায় আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাঁয়তারা করা হচ্ছে।

তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন নেতা-কর্মীরা।

মানববন্ধনে জুমান তালুকদারের পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পঙ্গু হাসপাতালের গেট থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে আটক করেন জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

২ ফেব্রুয়ারি একটি ডাকাতি মামলায় তাকে জামালপুর আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এর আগে ২৪ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের নয়াপাড়া গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩