ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর পাবলিক লাইব্রেরির তালা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

জামালপুর পাবলিক লাইব্রেরির তালা খোলে পুনরায় চালু করা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পাবলিক লাইব্রেরির তালা খুলে পুনরায় চালু করা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘উন্মুক্ত হোক প্রাণের পাঠাগার’ এ শ্লোগান সামনে রেখে দীর্ঘদিন যাবত তালাবদ্ধ ও অচলাবস্থায় থাকা জামালপুর পাবলিক লাইব্রেরি পুনরুজ্জীবীত, পাঠোপযোগী ও আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা। ২৯ জানুয়ারি জামালপুর শহরের বকুলতলা সংলগ্ন পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, বিশিষ্ট কবি আলী জহির, বিশিষ্ট রাজনীতিক আমির উদ্দিন, সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, এস এ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, পাথালিয়া গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সানিয়া সুলতানা, সমাজকর্মী রাসেল মিয়া, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিল্লুল সরকার।

বক্তারা এক সপ্তাহের মধ্যে পাবলিক লাইব্রেরির তালা খুলে দেওয়া, অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা, লাইব্রেরির সীমানা প্রাচীর মেরামত করাসহ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সংস্কার কাজ সম্পন্ন করা, পুরাতন বইগুলো বাঁধাই করা, নতুন বই সংগ্রহ করা, পাঠকদের আকৃষ্ট করতে নানামুখী প্রচারণা শুরু করা, লাইব্রেরিয়ান, পিয়নের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবি করেন। দাবি পূরণ না করা হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষকসহ বইপ্রেমী শতাধিক নারী, পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, দেড় শতাধিক বছরের প্রাচীন অনেক ইতিহাস, ঐতিহ্যের সাক্ষী জামালপুর পাবলিক লাইব্রেরিতে ৩৪ হাজার বই আছে। অযত্ন, অবহেলা এবং প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে বইগুলো নষ্ট হচ্ছে বলে সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুর পাবলিক লাইব্রেরির তালা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩