ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

শেরপুরে শুটারগানসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী কামাল হোসেন। ছবি:বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে শুটারগান, কিলিং চেইন এবং কার্তুজসহ কামাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৬ জানুয়ারি বিকালে সদর উপজেলার ভাতশালা গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে গেপ্তার হয়।

কামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাব ভাতশালা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক সাবিনা ইয়াসমিনের টিনের তৈরি উত্তর দুয়ারী বসতঘরের শয়ন কক্ষের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় একটি বিদেশী ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, এক রাউন্ড কার্তুজ, সীমসহ একটি মোবাইল সেট এবং নগদ চারশ টাকা।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তার ওই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও চলমান আছে।

র‌্যাব-১৪’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

শেরপুরে শুটারগানসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩