ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে জবাই করে হত্যা

রফিকুলের স্বজনদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরে রফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২০ জানুয়ারি সকালে জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া নামক গ্রামের একটি কাঁঠাল বাগানের ভেতর থেকে ওই কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রফিকুল প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ফকির শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কৃষক রফিকুল ইসলামের সাথে জমিজমা নিয়ে প্রতাবিয়া গ্রামের অন্য একটি পক্ষের মামলা-মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। ১৯ জানুয়ারি গভীর রাতে রফিকুল ঘর থেকে বের হয়ে যান। পরদিন ২০ জানুয়ারি সকালে স্থানীয় এলাকাবাসী প্রতাবিয়া গ্রামের একটি কাঁঠাল বাগানে রফিকুলের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সদর থানার পুলিশ সেখান থেকে রফিকুলের লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি বশির আহমেদ বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বশির আহমেদ বাদল আরো বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে জবাই করে হত্যা

আপডেট সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩