ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি বশেফমুবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

একই সঙ্গে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহিদদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

২৬ ডিসেম্বর দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে পৃথকভাবে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

এদিকে একইদিন দুপুরে রাজধানীর বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় সেখানে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ তাঁর ১৫ আগস্টে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

গত ১২ ডিসেম্বর অধ্যাপক ড. মো. কামরুল আলম খান জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৭ ডিসেম্বর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি বশেফমুবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

আপডেট সময় ০৯:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২