ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শেরপুরে নিখোঁজের ছয়দিন পর মা-ছেলের গলিত লাশ উদ্ধার : গ্রেপ্তার ১

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে নিখোঁজের ছয়দিন পর মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ ডিসেম্বর দুপুরে শহরের সিংপাড়া ভাড়া বাসার সেফটি ট্যাংকের ভিতর থেকে নিহতদের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো রোকশানা বেগম (৩৫) ও ছেলে রাফিদ মিয়া (১১)। নিহত গৃহবধূর বাড়ি শহরের খরমপুর টিক্কাপাড়া এলাকায়।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মাশরেক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মাশরেক সদর উপজেলার ভাতশালা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলার দায়ের হয়েছে।

জানা যায়, কিছুদিন যাবত মাশরেক স্ত্রী ও সন্তানকে নিয়ে জেলা শহরের সিংপাড়া ভাড়া বাসায় থাকতো। এরপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৬ দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয় স্ত্রী রোকসানা বেগম ও তার ছেলে রাফিদ মিয়া।

এক পর্যায়ে গত ৪ ডিসেম্বর এ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের স্বজনরা। পরে ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সিংপাড়া ভাড়া বাসার সেফটি ট্যাংকের ভিতর থেকে গলিত মা ও ছেলের লাশ উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা ওসি বশির আহমেদ বাদল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

শেরপুরে নিখোঁজের ছয়দিন পর মা-ছেলের গলিত লাশ উদ্ধার : গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২