ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

হাজরাবাড়ী পৌরসভা, আদ্রা ও ফুলকোচা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

মুত্তাছিম বিল্লাহ,  মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে নবগঠিত হাজরাবাড়ী পৌরসভা ও উপজেলার আদ্রা এবং ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচন। একটি পৌরসভা ও ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ব্যাপক দৌড়ঝাপ দেখা গেছে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৪ অক্টোবর রাতে বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়ের পদে নৌকার মনোনয়ন পেয়েছেন হাজরাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান সুরুজ। উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, ও ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ নভেম্বর গঠিত হয় হাজরাবাড়ী পৌরসভা। আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের অংশ কেটে পৌরসভাটি গঠন করা হয়। আগামী ২ নভেম্বর হাজরাবাড়ী পৌরসভায় প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার ৭ হাজার ৪০৯ জন পুরুষ ও ৭ হাজার ৪৭৫ জন নারী ভোটারসহ মোট ১৪ হাজার ৮৮৪ জন ভোটার প্রথমবারের মতো ইভিএম-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্রটি আরও জানায়, হাজরাবাড়ী পৌরসভা গঠনের ফলে আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের সীমানা জটিলতা দেখা দেয়। এ কারণে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হলেও এই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌরসভার সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচনও ইভিএম-এ অনুষ্ঠিত হবে। এতে আদ্রা ইউনিয়নের ১৭ হাজার ৪২৬ জন ও ফুলকোচা ইউনিয়নের ৯ হাজার ৯৭৮ জন ভোটার ইভিএম-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তফসিল অনুযায়ী হাজারাবাড়ী পৌরসভা, আদ্রা ও ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। ভোট গ্রহণ করা হবে ২ নভেম্বর।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

হাজরাবাড়ী পৌরসভা, আদ্রা ও ফুলকোচা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ১২:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২