ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মেলান্দহে পূজামণ্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময়

মেলান্দহে পূজামণ্ডপ কমিটির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে পূজামণ্ডপ কমিটির সভাপতি সম্পাদকদের সঙ্গে মতবিনিমিয় সভা করেছেন মেলান্দহ থানা পুলিশ। ২৭ সেপ্টেম্বর দুপুরে মেলান্দহ থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ থানা এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বজল কুমার সরকার।

মেলান্দহ থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক সুমন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধ্রুব জ্যোতি ঘোষ (মুকুল বাবু), সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী, বারইপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি অনুকুল চন্দ্র কর, বাঘাডোবা (লক্ষ্মীপুর) পূজা উদযাপন কমিটির সভাপতি ঊষা রানী ব্যানার্জি প্রমুখ।

মতবিনিময় সভায় এএসপি স্বজল কুমার সরকার বলেন, আমাদের পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আলাদাভাবে বাহির ও প্রবেশ পথ রাখার প্রতি গুরত্বারোপ করেন তিনি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, আপনারা যে কোন বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করবেন, পুলিশের মোবাইল ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এসময় তিনি পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মেলান্দহে পূজামণ্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০৭:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২