ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক সভা

সভায় বক্তব্য রাখেন ইউএনও লিটুস লরেন্স চিরান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলায় ১৯ সেপ্টেম্বর বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, সিডিডি প্রতিনিধি আরিফুল ইসলাম, এনজিও প্রতিনিধি খোরশেদ আলম, আমজাদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজাউল করিম।

সভায় বিশেষভাবে সক্ষম উপকারভোগীদের বর্তমান অবস্থা বর্ণনা, তাদের স্বাস্থ্যসেবা, সুবর্ণ নাগরিক কার্ড নিবন্ধীকরণের অগ্রগতি এবং পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা, উপকারভোগীদের অনুভূতি প্রকাশ, দুর্নীতি ও সেফগার্ড পলিসি নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক সভা

আপডেট সময় ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২