ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার

সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুন

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

২৮ আগস্ট রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামালপুর জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন হোসাইন শিবলু ও সাধারণ সম্পাদক আল মামুনকে দলীয় আদেশ অমান্য করায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

একইসাথে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না—মর্মে কারণ দর্শাতে আগামী তিন কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের চলতি কমিটির কার্যক্রম ইতোপূর্বে একবার স্থগিত ও সভাপতি আল আমিন হোসাইন শিবলু সাময়িক বহিষ্কৃত ছিলেন। পরবর্তীতে বহিষ্কার ও স্থগিতাদেশ প্রত্যাহার হয়।

বহিষ্কারের ব্যাপারে আল আমিন হোসাইন শিবলু মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ২৮ আগস্ট জেলা ছাত্রলীগের শোক মিছিল ছিল, সেখানে হাজির না হওয়ায় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক নিয়মানুযায়ী চিঠির জবাব দেবেন বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কার

আপডেট সময় ০৮:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২