ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

জামালপুরে ছাত্রলীগের শোক র‌্যালি

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি করে জামালপুর জেলা ছাত্রলীগ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি করা হয়েছে।

২৮ আগস্ট বিকালে শহরের ফৌজদারী মোড় থেকে শোক র‌্যালিটি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দয়াময়ী মোড় সংলগ্ন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

জামালপুরে ছাত্রলীগের শোক র‌্যালি

আপডেট সময় ১২:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২