ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ জুলাই

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ স্থগিত হওয়া পৌরসভা নির্বাচন ১৪ জুলাই অনুষ্ঠিত হবে । ২৭ জুন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন আগামী জুলাই মাসের ১৪ তারিখে অনুষ্ঠিত হব। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, স্থগিত হওয়া দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের এ সংক্রান্ত আদেশের চিঠি ২৬ জুনে পেয়েছি। পরে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্ততি নেওয়া হবে।

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলীয় প্রার্থী ফারীন হোসেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ প্রতীক নারকেল গাছ, স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু প্রতীক জগ ও বিএনপির প্রার্থী সাদেক আকতার নেওয়াজী ধানের শীষ প্রতীক। কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ১৩২। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৫ এবং নারী ভোটার ১৫ হাজার ৪৪৭।

উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ও ২০২১ সালের ৩১ মার্চ ১২টি কেন্দ্রের ৯৪টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়ার কথা ছিল। আইনি জটিলতার কারণে মাননীয় হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ জুলাই

আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২