ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

যমুনা সারকারখানায় আগুন, ইউরিয়া উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী যমুনা সারকারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭ মে সন্ধ্যার দিকে তারাকান্দি যমুনা সারকারখানায় এ ঘটনায় ঘটেছে। নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পর থেকে উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সারকারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম জানান, যমুনা সারকারখার ভেসেলে ৭ মে বিকেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কারখানার কর্তৃপক্ষ। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি ৭ মে বিকেল সাড়ে ৫টায় যমুনা সারকারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পান। তার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

যমুনা সারকারখানায় আগুন, ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট সময় ১০:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২