ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

শেরপুরে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে ফাতেমা আক্তার (৩৭) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি জেলা সদরের বাগরাকসা মহল্লার এলজিইডি অফিস সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা তার বাবার বাড়ি নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের ছিটপাড়া এলাকায় বসবাস করতেন। তার স্বামীর নাম রফিকুল ইসলাম।

স্থানীয়রা বলছেন ওই নারীর মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতের স্বজনরা জানায়, স্বামীর সাথে দেখা করতে ফাতেমা নালিতাবাড়ী থেকে দুই সন্তানসহ সপ্তাহ খানেক আগে শেরপুর শহরে আসেন। উঠেন ফুফাতো বোন রুপালী আক্তারের ভাড়া করা বাসায়। দুই দিন আগে তার স্বামী নগদ টাকা ও বাচ্চাদের জন্য পোশাক কিনে দেন। কিন্তু গতরাতে রহস্যজনকভাবে ফাতেমার মৃত্যু হয়।

সদর থানা পুলিশের ওসি মুনছুর আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর আসল কারণ উদঘাটন করা যাবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেরপুরে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২