ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সরিষাবাড়ীতে অভিনব কায়দায় শিক্ষককে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষক আবদুল্লাহ আল-হারুন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিনব কায়দায় চেতনানাশক ওষুধ ছিটিয়ে এক শিক্ষকের বাসা থেকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

৩০ নভেম্বর মধ্য রাতে পৌরসভার (অর্নাস কলেজ মাঠ সংলগ্ন) দিয়ারকৃষ্ণনাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার মালিক শিক্ষক আবদুল্লাহ আল-হারুন গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হারুন ভাটারা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক।

আবদুল্লাহ আল-হারুনের স্ত্রী শাপলা বেগম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। ৩০ নভেম্বর রাত ১০টার দিকে আমাকে ওষুধ সেবন করিয়ে ছোট ছেলেকে নিয়ে আলাদা বিছানায় ঘুমান শিক্ষক হারুন। পরে সকাল সাড়ে ৮টা দিকে রুমে গিয়ে দেখেন তার স্বামী হারুন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন এবং ঘরের মধ্যে চেতনানাশক ওষুধের গন্ধ ছড়িয়ে রয়েছে। পরে দ্রুত বাইরে গিয়ে দেখতে পান মই দিয়ে দেওয়ালে উঠে লোহার রড়ের ছিঁটকারি খোলে কে বা কারা ঘরের ভিতরে প্রবেশ করেছে। এসময় নগদ টাকা, একটি মোবাইল ফোন, আলামারি খুলে নতুন কাপড়-চোপড় ডাকাতি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমার স্বামীকে চেতনানাশক ওষুধ ছিটানোর ফলে সে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনাটি পুলিশকে জানানো হবে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক সাংবাদিকদের বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে অভিনব কায়দায় শিক্ষককে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় ০৬:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১