ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

ইসলামপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম :

জামালপুরের ইসলামপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সেখানে ভিড় ছিল অপেক্ষাকৃত কম। এবার উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পৌর শহরের ১১টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়াও পৌর এলাকার ব্রহ্মপুত্র শাখা নদ অষ্টমি খালে ৮টি ও যমুনা নদীতে ২টি প্রতিমা বিসর্জন হয়। এর পূর্বে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মণ্ডপগুলোতে সিঁদুর ও রঙ্গে রাঙ্গানো খেলায় অংশ নেন ভক্তরা।

বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।

এ সময় ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ওসি মাজেদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

আপডেট সময় ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১