ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে র‌্যাবের অভিযানে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী ও তার কাছ থেকে উদ্ধার আলামত। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার পলাশতলা গ্রামের পলাশতলা মধ্যপাড়া এলাকায় ৩০ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী হলেন মো. আজিজুর রহমান (৩৮)। তিনি জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে জামালপুর সদর উপজেলার পলাশতলা গ্রামের পলাশতলা মধ্যপাড়ার জনৈক হাসমত আলীর মুদি দোকানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী মো. আজিজুর রহমানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে র‌্যাবের অভিযানে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১