ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে পৃথক ঘটনায় শিশু ও এক কৃষকের লাশ উদ্ধার

লাশ লাশসুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পৃথক ঘটনায় জান্নাতি নামে এক শিশু (৬) ও বিশু মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ জুলাই ওই দুটি লাশ উদ্ধার হয়। নিহত জান্নাতি জেলার শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়নের পূর্ব মাটিয়াকুড়া গ্রামের জাফর মিয়ার মেয়ে। অন্যদিকে বিশু মিয়া ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, ২৮ জুলাই দুপুরে জান্নাতি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় এ সময় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। পরে পার্শ্ববর্তী বাড়ির শিশুদের কাছ থেকে খবর পেয়ে তার মা পুকুর পাড়ে এসে ডাক চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে জান্নাতির লাশ উদ্ধার করে।

অন্যদিকে ২৭ জুলাই রাত ১০টার দিকে রাতের খাবার শেষে ছেলে খোকনকে খুঁজতে বের হয় বিশু মিয়া। এক পর্যায়ে রাত গভীর হয়ে আসলেও বিশু বাড়ি ফিরে না আসায় স্ত্রী মোর্শেদা বেগম এবং মেয়ে আরিফা আক্তার তাকে খুঁজতে বাইরে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৩টায় বাড়ির পাশে রাস্তা সংলগ্ন ধানক্ষেতে মৃতবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখে বিশুকে।

বিষয়টি ঝিনাইগাতী থানা পুলিশ অবহিত হয়ে ওসি (তদন্ত) সারোয়ার, এসআই সাজেদুল কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ২৮ জুলাই ভোরে তার লাশ উদ্ধার করে।

নিহতের মেয়ে আরিফা আক্তার জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে তার ভাই খোকনের সাথে একই গ্রামের হযরত আলীর ছেলে জিয়াউর রহমানের মধ্যে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তার বাবার মৃত্যুর বিষয়টি পরিকল্পিত হত্যা না স্বাভাবিক মৃত্যু তা এখনও বলা যাচ্ছে না।

কৃষকের লাশ উদ্ধারের ঘটনায় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি ফয়জুর রহমান।

অন্যদিকে শ্রীবরদী থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, কোনো অভিযোগ দায়ের না হওয়ায় শিশু জান্নাতির মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে পৃথক ঘটনায় শিশু ও এক কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১