ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুন দুপুরে পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বাজেট ঘোষণা করা হয়।

বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব মো. আনোয়ার ইসলাম। এ বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, ব্যয় করা হয়েছে ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকা ও উদ্বৃত্ত রয়েছে ৯ লাখ ৯৪ হাজার টাকা। এ ছাড়াও ওই বাজেটে রাজস্ব আয় ৭৮ লাখ ৮০ হাজার এবং উন্নয়ন আয় ১ কোটি ৫০ লাখ ও মোট খরচ ২ কোটি ৮০ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরুজ মিয়া, ইউপি সদস্য ফজল হক, রুহুল আমীন, ফুলচাঁন, লিটন, মহিলা ইউপি সদস্য মজিমে বেগম, সুফিয়া বেগম, রাশেদা বেগমসহ ইউনিয়নের সুশীল সমাজের পেশাজীবীরা।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট সময় ০৯:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১