ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ৪৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রাম থেকে ৪৩ বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। ২৩ জুন বেলা পৌনে তিনটার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীরা হলেন হালুয়াঘাট উপজেলার জহমকুড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আল-আমিন হোসেন (২২) ও ধনভাংগা গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে মো. শাহিন কাদের (২২)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৩ জুন বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের জনৈক মো. জাকির মিয়ার চায়ের দোকানের সামনের রাস্তা থেকে বিদেশী মদসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ৪৩ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মদের আনুমানিক মূল্য ২১ হাজার ৫০০ টাকা।

উদ্ধার ৪৩ বোতল বিদেশী মদ।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অভিযানে ৪৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১