ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

মেলান্দহে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে দুজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৩ জুন কুকুরে কামড়ানো গরু জবাই করে মাংস বিক্রির দায়ে দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ২৩ জুন দুপুরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকি গ্রামের অছি খানের ছেলে জবেদ আলী (৫৫) কুকুরে কামড়ানো একটি গরু বিক্রি করে দেয় ভাবকী বড় বাড়ির আহসান মন্ডলের ছেলে কসাই আবুল হোসেনের (৬০) কাছে। কসাই আবুল হোসেন গরু জবাই করে মাংস বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুকুরে কামড়ানো জবাইকৃত গরুর মাংস জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

আপডেট সময় ০৬:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১