ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

দেওয়ানগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রূপসী আক্তার

দেওয়ানগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রূপসী আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রূপসী আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। ১৩ মার্চ বিকালে উপজেলার ফারাজীপাড়া যুবসমাজের আয়োজনে মরহুম সুরুজ্জামান দুদু চেয়ারম্যান স্মৃতি স্মরণে ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ৪ ডজন ঘোড়া অংশগ্রহণ করে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

বিকালে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পার্শ্ববর্তী উপজেলার মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রূপসী আক্তার (১২) চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেন উপজেলার আকন্দপাড়া গ্রামের সহিজল আকন্দ। তৃতীয় স্থান অধিকার করেন রৌমারী উপজেলার সেলিম মিয়া।

বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন মরহুম সুরুজ্জামান চেয়ারম্যানের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মরহুম সুরুজ্জামান চেয়ারম্যানের মেঝ ছেলে বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, আওয়ামী নেতা আজাহারুল ইসলাম আকা, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ মিয়া, ইউপি সদস্য আব্দুস সালাম।

বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার একটি ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে দুইটি এলইডি টিভি বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রূপসী আক্তার

আপডেট সময় ০৫:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১